গোড্যাডির সাড়ে ছয় শতাংশ শেয়ার কিনলো স্টারবোর্ড

২৭ ডিসেম্বর, ২০২১ ২২:৫০  
বিনিয়োগ প্রতিষ্ঠান স্টারবোর্ড ভ্যালু এলপি ওয়েব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গোড্যাডির সাড়ে ছয় শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। ৮০০ মিলিয়ন ডলারের বিনিময়ে এই শেয়ার কিছেনে স্টারবোর্ড। যুক্তরাষ্ট্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। চলতি বছরে গোড্যাডির শেয়ার মূল্য প্রায় আট শতাংশ কমেছে। কিন্তু স্টারবোর্ডের বিনিয়োগের ফলে প্রিমার্কেট ট্রেডিংয়ে শেয়ারের পরিমান দুই দশমিক ছয় শতাংশ বেড়েছে। স্টারবোর্ড জানিয়েছে, গোড্যাডির শেয়ার এখন তুলনামূলকজ ও বিনিয়োগের জন্য লাভজনক হওয়ায় তারা এই বিনিয়োগ করেছে। কোম্পানিটি গোড্যাডির উন্নয়নে ভূমিকা রাখতে চায়। কোভিড-১৯ মহামারির কারণে আরিজোনা-ভিত্তিক গোড্যাডির অনলাইন ট্রাফিক অনেক বেড়ে যায়। কারণ অনেক ব্যবসায় প্রতিষ্ঠানই অনলাইনে তাদের উপস্থিতি জোরদার করেছে। নতুন এই শেয়ার কেনা বা বিক্রির বিষয়ে উভয় প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য প্রকাশ করেনি। ডিবিটেক/বিএমটি